ক্বান্দে ফারসি উৎসব
ক্বান্দে ফারসি উৎসব
হোম রেজিস্ট্রেশন / লগইন খবর নোটিশ আমাদের সম্পর্কে
উৎসব বুলেটিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষকবৃন্দের সাথে বৈঠক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষকবৃন্দের সাথে বৈঠক

ঢাকায় নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর মাহদি মৌলায়ি অরানি, ২০২৬ সালের ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম সফরকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষকবৃন্দের সাথে এক বৈঠকে মিলিত হন। তিনি ফারসি ভাষা ও সাহিত্যের প্রসারে এই বিভাগের শিক্ষকগণের পরিশ্রম ও প্রচেষ্টার প্রশংসা করেন । 

পাশাপাশি ফারসি ভাষা ও সাহিত্যের অঙ্গনে সক্রিয় অংশগ্রহণকারীদের সম্মান ও স্বীকৃতি জানানোর উদ্দেশ্যে তিনি আগামী ২১শে ডিসেম্বর ২০২৬ প্রথম ‘ক্বান্দে ফারসি উৎসব’ আয়োজনের ধারণাটি উপস্থাপন করেন। এই ধারণাটি বিভাগের সদস্যদের দ্বারা অত্যন্ত প্রশংসিত হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে, এই পরিকল্পনাটি বাস্তবায়নে বিভাগের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।