ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষকবৃন্দের সাথে বৈঠক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষকবৃন্দের সাথে ১৬ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত প্রথম বৈঠকে ঢাকায় নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর মাহদি মৌলায়ি অরানি ইরান ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান মাধ্যম হিসেবে ফারসি ভাষা ও সাহিত্য শিক্ষাদান এবং এর প্রসারে এই শিক্ষকগণের পরিশ্রম ও প্রচেষ্টার প্রশংসা করেন। পাশাপাশি তিনি ফারসি ভাষা ও সাহিত্যের অঙ্গণে সক্রিয় অংশগ্রহণকারীদের সম্মান জানানোর উদ্দেশ্যে ‘ক্বান্দে ফারসি উৎসব’ আয়োজনের ধারণা উপস্থাপন করেন। এই ধারণাটি বিভাগের শিক্ষকবৃন্দ দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ ও অন্যান্য বিভাগের অনুষদ সদস্যদের সহযোগিতায় এই উদ্যোগটি বাস্তবায়ন করা হবে।